[email protected] 01707508080, 01707508081

ইউসিটিসি বিজনেস স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বিজনেস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Home > News > ইউসিটিসি বিজনেস স্কুলের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও বিজনেস অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)এর স্কুল অব বিজনেসের অটাম ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সদ্যসমাপ্ত বিজনেস অলিম্পিয়াড ২০২০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল শুক্রবার ইউসিটিসি ক্যাম্পাসে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়। স্কুল অব বিজনেসের সিনিয়র লেকচারার  ড. মোহাম্মদ  আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিটিসির  ভিসি প্রফেসর মুহাম্মদ  ইউনুস, প্রো-ভিসি প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ, রেজিষ্ট্রার সালাউদ্দিন আহমেদ,অ্যাসিস্ট্যান্ট  রেজিষ্ট্রার আবু  জাবেদ এবং বিজনেস স্কুলের কোর্স কোর্ডিনেটর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. মোহাম্মদ আক্তার উদ্দিন।