[email protected] 01707508080, 01707508081

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রামের সমঝোতা স্বাক্ষর।

Home > News > ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রামের সমঝোতা স্বাক্ষর।
পহেলা ফেব্রুয়ারী ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি) এর সহপ্রতিষ্ঠান ক্রিয়েটিভ নার্সিং ইনস্টিটিউট এবং ক্রিয়েটিভ নার্সিং কলেজের সাথে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের প্রাতিষ্ঠানিক সহযোগিতা, ইন্টার্নশিপের সুবিধা এবং ছাত্রছাত্রীদের পড়াশোনা ও পেশাদারিত্বের মান উন্নয়নের লক্ষ্যে একটি স্মারকপত্র স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ইউসিটিসির পক্ষে উপস্থিত ছিলেন ইউসিটিসির প্রতিষ্ঠাতা মুহাম্মদ উসমান, ভিসি প্রফেসর মুহাম্মদ ইউনুস, ভারপ্রাপ্ত প্রো-ভিসি প্রফেসর ড. জাহিদ হোসেন শরীফ এবং রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ। 
চট্টগ্রাম  মা ও শিশু হাসপাতাল এর পক্ষে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট  সৈয়দ মোরশেদ হোসেন, নার্সিং গভর্নিং বডির ভাইস চেয়ারম্যান ডাঃ কামরুন নাহার দস্তগীর,  কার্যনির্বাহী কমিটির ডোনার সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাভেদ আবছার চৌধুরী, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নুরুল হক, অটিজম এন্ড চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর ডাঃ মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হুসাইন এবং উপ-পরিচালক (ফাইন্যান্স) মঞ্জুরুল আলম চৌধুরী।