প্রিয় শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও প্রিয় শিক্ষার্থীরা, পহেলা বৈশাখ উপলক্ষে ইউসিটিসি প্রাঙ্গণে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষের ঐতিহ্য ও সংস্কৃতিকে সবার সাথে ভাগ করে নিতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অনুষ্ঠানের সময়সূচী: ১৪ই এপ্রিল, সকাল ১০:০০ টা, মঙ্গলবার। আশা করি, আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি পূর্ণতা পাবে। ধন্যবাদান্তে, সালাহউদ্দিন আহমেদ রেজিস্ট্রার ইউসিটিসি
